Welcome to Bangladesh Medical University
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউ প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Event Image

বিএমইউ প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Event Date: September 8, 2025
Category: Event

বিএমইউ প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ, সোমবার, শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত মতবিনিময়ে সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার উপস্থিত ছিলেন। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সম্মানিত মেডিক্যাল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক প্রমুখসহ বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 

সভায় একাডেমিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া চিকিৎসাসেবা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা, অটোমেশন, এআই ভিত্তিক স্মার্ট হাসপাতাল গড়ে তোলা, ইভালুয়েশন, ই-লক বুক, ডি-নথি, আইআরবি, ব্লক ইন্ড পরীক্ষা, ব্যবস্থপনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার। 

 

© 2026 Bangladesh Medical University (BMU). All rights reserved.