Welcome to Bangladesh Medical University
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউ প্রশাসনের সাথে রেসিডেন্ট শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Event Image

বিএমইউ প্রশাসনের সাথে রেসিডেন্ট শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Event Date: September 7, 2025
Category: Event

বিএমইউ প্রশাসনের সাথে রেসিডেন্ট শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 
 রেসিডেন্ট শিক্ষার্থীরাই আগামী দিনের স্বাস্থ্যব্যবস্থার কান্ডারি: অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ) মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, রেসিডেন্ট শিক্ষার্থী বা উচ্চতর মেডিক্যাল শিক্ষায় অধ্যয়নরত ছাত্রছাত্রীরাই আগামী দিনের স্বাস্থ্যসেবাব্যবস্থা কান্ডারি, ধারক ও বাহক। ভবিষ্যতে তারাই নেতৃত্ব দিবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরাই হলো নাম্বার ওয়ান স্টেকহোল্ডার। আজ ৭ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ, রবিবার, শহীদ ডা. মিল্টন হলে বিএমইউর প্রশাসনের সাথে অত্র বিশ্ববিদ্যালয়ের ফেইজ বি রেসিডেন্ট ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময়ের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, ভবিষ্যৎতে আমি অসুস্থ হলে বর্তমানের রেসিডেন্টরাই আমার চিকিৎসাসেবা দিবেন।  প্রকৃতপক্ষে, ছাত্রছাত্রী বা রেসিডেন্টদের উপরেই নির্ভর করছে আগামীদিনের স্বাস্থ্যসেবাব্যবস্থার ভবিষ্যৎ। তাই এখনই সময় নিজেদেরকে সঠিকভাবে গড়ে তোলার।

মতবিনিময় সভায় রেসিডেন্টদের বিভিন্ন সমস্যা নিয়ে ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়। থিসিস, প্রশিক্ষণ, সুপারভিশন, ইভিডেন্স বেইসড মেডিসিন, ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করা, রেসিডেন্ট প্রোগ্রাম নিয়ে কর্মশালার আয়োজন, আধুনিক ও সমন্বিত জরুরি বিভাগ চালু, ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নয়ন, পারস্পরিক মূল্যায়ন, শিক্ষার সামগ্রিক পূর্ণাঙ্গ পরিবেশ নিশ্চিত করা, জার্নালের উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএমইউতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা যাতে সত্যিকার অর্থেই বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হতে পারেন তা নিশ্চিত করতেই বিএমইউ প্রশাসনের পক্ষ থেকে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সভায় মূল্যবান বক্তব্য রাখেন বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।

সভায় শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, মেডিক্যাল টেকনোলজিস্ট অনুষদের ডীন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, প্রিভেনটিভ এ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. নাসরীন আক্তার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা শাখা) এটিএম আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আকাশ। নিউজ: প্রশান্ত মজুমদার। 

© 2026 Bangladesh Medical University (BMU). All rights reserved.