Welcome to Bangladesh Medical University
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

আইকিউএসির উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

Event Image

আইকিউএসির উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

Event Date: March 19, 2025
Category: Event

আইকিউএসির উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
বিএসএমএমইউর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও বিধিমালা-২০০৮” বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ১৯ মার্চ ২০২৫ইং তারিখ বুধবার ই-ব্লকের সেমিনার রুমে শুরু হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মশালায় মেডিসিন, সার্জারি ও বেসিক সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় ক্রয় কমিটির সভাপতি, সদস্য-সচিবসহ বিভিন্ন অফিসের ক্রয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই কিউ এসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী।
আজকের প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জনাব মোহাম্মদ ইউসুফ এবং আগামীকাল উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার জনাব আশিক আহমেদ শিবলী।

© 2026 Bangladesh Medical University (BMU). All rights reserved.