Welcome to Bangladesh Medical University
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টে গ্যাবাপেন্টিনয়েডের ভূমিকা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

Event Image

নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টে গ্যাবাপেন্টিনয়েডের ভূমিকা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

Event Date: September 10, 2025
Category: Event

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টে গ্যাবাপেন্টিনয়েডের ভূমিকা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)তে “নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টে গ্যাবাপেন্টিনয়েডের ভূমিকা (Role of Gabapentinoids in Neuropathic Pain Management)” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার ও সিএমই আজ ১০ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে  বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের  প্রফেসর কামরুল ইসলাম সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ শাকুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো. তাসলিম উদ্দিন, সভাপতি, বিএসপিএমআর। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ, সেক্রেটারি  জেনারেল, বিএসপিএমআর।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. ইমামুর রশিদ, সহযোগী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, বিএমইউ। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম। সঞ্চালনায় থাকবেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল।

প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এ কে এম সালেক, প্রফেসর ডা. মনিরুজ্জামান খান, প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, প্রফেসর ডা. আলী এমরান, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম নবি আজাদ, সহযোগী অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী,সহযোগী অধ্যাপক ডা. নাদিয়া রহমান। 

 অনুষ্ঠানের বিশেষ পর্বে নতুন ফিজিয়াট্রিস্ট (FCPS I MD) এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপকদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি এবং ২০২৪ জুলাই আহতদের চিকিৎসায় বিভাগের ভূমিকা নিয়ে ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও শিক্ষকদের অংশগ্রহণে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শেষ হয়।

 

© 2026 Bangladesh Medical University (BMU). All rights reserved.