Welcome to Bangladesh Medical University
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে ডি নথি বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

Event Image

বিএমইউতে ডি নথি বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

Event Date: July 7, 2025 | Category: Event

বিএমইউতে ডি নথি বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর প্রশাসনিক কার্যক্রম সহজীকরণের জন্য ডি-নথি (D-Nathi)  চালুর লক্ষ্যে গত  ২ ও ৩ জুলাই ২০২৫ইং তারিখ রোজ বুধবার এবং বৃহস্পতিবার সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫ম তলায় এ বিষয়ে একটি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিএমইউ এর রেজিস্ট্রার অফিসের ৩টি শাখায় (শিক্ষক শাখা, চিকিৎসক শাখা ও শিক্ষা শাখা) ডি-নথি কার্যক্রম চালুর নিমিত্তে উক্ত ৩ তিনটি শাখায় কর্মরত অতিরিক্ত রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, সেকশন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারীদের নিয়ে এই  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৯ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। 

কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রে-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। এ সময় আইসিটি সেলের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সম্মানিত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা, আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট জনাব মোঃ মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
উল্লেখ্য, ডি-নথি হলো ফাইল বা নথি প্রক্রিয়াকরণ ডিজিটালভাবে সম্পন্ন করা হয়। দাপ্তরিক কাজের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে ডি নথির বিরাট অবদান রয়েছে। 

সম্পাদনায় ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: সংগৃহীত। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions