Welcome to Bangladesh Medical University
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিএমইউকে সহায়তা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Event Image

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিএমইউকে সহায়তা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Event Date: July 10, 2025
Category: Event

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিএমইউকে সহায়তা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (IPC) বাস্তবায়নে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)কে সহায়তা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এ উপলক্ষে আজ মঙ্গলবার ৮ জুলাই দুপুরে বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর সাথে তাঁর কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসের টিম লিড হেলথ সিস্টেম সম্মানিত সাঙ্গে ওয়াংমো (Sangay Wangmo, Team Lead Health Systems, WHO Country Office Bangladesh) এর নেতৃত্বে একটি প্রতিনিধ দল সাক্ষাৎ করেন। পরে তাদের সাথে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএমইউ এর পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক তুহিন, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (IPC) এর ন্যাশনাল প্রোফেশনাল অফিসার কোয়ালিটি হেলথ সিস্টেমস ডা. মুরাদ সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিএমইউ-এর সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং এর ল্যাবরেটরিসমূহকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (IPC)কে একটি জাতীয় মডেল হিসেবে রূপান্তর করা যায়। WHO ঘনিষ্ঠভাবে মানব সম্পদ উন্নয়নে কাজ করবে এবং এমন একটি কার্যকর ও ব্যবহারিক IPC ব্যবস্থা বাস্তবায়নে সহায়তা করবে, যা সেবাদানকারীদের কার্যপদ্ধতি এবং রোগীদের চাহিদা উভয়কেই গুরুত্ব দিবে। এই উদ্যোগের লক্ষ্য হলো Infection Prevention and Control (IPC) সংক্রান্ত আচরণে টেকসই উন্নয়ন ঘটানো এবং দেশের অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য একটি মানদ-দৃষ্টান্ত হিসেবে স্থাপন করা। সভায় সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বর্জ্য ব্যবস্থাপনা, টিকা প্রদান, সচেতনতা ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সাথে আলোচিত হয়।
উল্লেখ্য, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ হল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা অনুশীলন যা রোগের বিস্তার রোধে সহায়তা করে। হাসপাতাল, ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীদের এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপদ রাখতে IPC এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
সম্পাদনায় ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: সংগৃহীত। নিউজ: প্রশান্ত মজুমদার।
© 2026 Bangladesh Medical University (BMU). All rights reserved.